রাবি প্রশাসনের তিন পদে আসছে নতুন মুখ
প্রকাশ: ২০১৬-০৩-২৯ ১৯:৩২:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর, ছাত্র-উপদেষ্টাও জনসংযোগ দফতরের প্রশাসক পদে আগামী ৩১ মার্চ নতুন তিন শিক্ষক দায়িত্বে আসছেন।উপাচার্যের আদেশবলে নতুন দায়িত্ব পাওয়া সংশ্লিষ্ট শিক্ষকরা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার এক আদেশের মাধ্যমে রাবি প্রশাসনের প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান, ছাত্র-উপদেষ্টা হিসেবে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান-২ ও জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।
এর আগে ছাত্র-উপদেষ্টা হিসেবে অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর হিসেবে অধ্যাপক তারিকুল হাসান ও জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে অধ্যাপক ইলিয়াছ হোসেন ২০১৩ সালের ২১ মার্চ থেকে দায়িত্ব পালন করছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













