নজরুল বিশ্বিবদ্যালয় ইন্সেপশন ওয়ার্কশপ
প্রকাশ: ২০১৬-০৩-৩০ ১৪:১৫:৩৯
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।বুধবার (৩০ মার্চ, ২০১৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডিও থিয়েটার হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপের প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, জ্ঞান বাতাসের মত, একে ধরাও যায় না, ছোয়াও যায় না, শুধু এর ফলাফল থাকে। তিনি আরো বলেন, জ্ঞানই শক্তি, শিক্ষকরা যদি তথ্য সমৃদ্ধ জ্ঞান শিক্ষার্থীদের প্রদান করতে না পারে তাহলে তা শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি করবে। শিক্ষার এই চলমান প্রক্রিয়াকে দক্ষ ও সচেতন করতে হলে এই ধরনের ওয়ার্কশপ অত্যান্ত গুরুত্বপূর্ণ।
ওয়ার্কশপ এর বিশেষ অতিথি বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর প্রধান প্রফেসর ড. মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, শিক্ষার গুনগত মান উন্নত করতে আমাদের কি করতে হবে, কোথায় কোথায় দূর্বলতা আছে সেই গুলো খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। এই জন্য এধরনের ওয়ার্কশপ এর আয়োজন করা শিক্ষকদের জন্য জরুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোয়ালিটি অ্যাশুরেন্স স্পেশালিস্ট প্রফেসর ড. এম আবুল কাশেম, ড. সঞ্জয় কুমার অধিকারী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উক্ত ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সাহাব উদ্দীন বাদল।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












