নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং প্রতিযোগীতা- ২০১৬ অনুষ্ঠিত

আপডেট: ২০১৬-০৪-০১ ২১:০৭:১৬


DSC04750জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা -২০১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ বাংলাদেশের ১৬টি ভেনুতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা -২০১৬ “ এর প্রথম ভেনু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে রবি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহন করে ময়মনসিংহ,জামালপুর,শেরপুর,নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রায় ৮০ টি স্কুল কলেজের শিক্ষার্থীরা । আইসিটি কুইজ প্রতিযোগিতা ও প্রোগ্রামিং প্রতিযোগিতা এই দু ক্যাটাগরির পরীক্ষায় কুইজে ৬০ জন এবং প্রোগ্রামিং এ ৪০ জন বিজয়ীকে নগদ টাকা, মেডেল, টি শার্ট প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা । সভাপতিত্ব করেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম । অনুষ্ঠানের সদস্য সচিব ছিলেন সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উক্ত বিভাগের শিক্ষার্থী নাহিদ মন্ডল ।

সানবিডি/ঢাকা/আহো