লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৩ ১৫:২৩:৫৭
বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৫ কোটি ৫০ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকোর শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৬ লাখ ১১ হাজার টাকার।
৯ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, সী পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস ও আমরা নেটওয়ার্ক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













