ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৭ ১৫:৩১:৩৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেড়েছে লেনদেনও। এদিন লেনদেন ও সূচক বাড়লেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, দর কমেছে ৬৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৬ টির।

ডিএসইতে ৯০০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৬ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৯ পয়েন্টে।

সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, কমেছে ৩৭টির আর ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস