লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৩ ১৫:৩৪:০৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকার।

১৯ কোটি ১২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি সি ফুড, বসুন্ধরা পেপার মিলস, সী-পার্ল বীচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস