নর্দান ইউনিভার্সিটির চৈত্র সংক্রান্তি ও বৈশাখী বরণ
আপডেট: ২০১৬-০৪-১৬ ১৭:৫১:৩৩
বৈশাখী হাওয়া বাঙ্গালীর মনে চিরন্তন রূপের র্বণালী ছড়ায়, নতুনের বাণী শোনায়, হৃদয়ে স্পন্দন তোল। সকল না পাওয়ার বদেনাকে ধুয়ে মুছে আকাশ-বাতাস ও প্রকৃতিক অগ্নিস্নানে সূচি করে তুলতেই আবার এসেছ পহেলা বৈশাখ। নতুন র্বষ ১৪২৩ কে বরণ করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ চৈত্র সংক্রান্তি ১৪২২ ও বৈশাখী বরণ ১৪২৩ উদযাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ ইসতিয়াক রেজা,পরিচালক নিউজ ও অপারেশন,একাত্তর টেলিভিশন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম ও ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:)একতেদার আহমেদ সিদ্দিকী সহ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশী খাবারের ষ্টল খোলা হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













