পাকিস্তানে সড়কে ২১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৮ ১০:৪৪:৫৩
পাকিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষ হয়ে খাদে পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তানে গাড়ি দুটির সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান জানান, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি কার আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে কারটিতে থাকা যাত্রীসংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














