ব্লক মার্কেটে লেনদেন ৬৩ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১৫ ১৬:৩২:৪৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৬৩ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সবচেয়ে বেশি আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৬ কোটি ৮৭ লাখ ৯ হাজার, দ্বিতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ১৪ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার এবং তৃতীয় স্থানে বিডিকম অনলাইনের ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটে এডিএন টেলিকমের ১ কোটি ৭০ লাখ ৪০ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার, গ্রামীনফোনের ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৩৬ লাখ ১৩ হাজার এবং ঢাকা ইন্সুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













