দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৬ ১৬:২৪:৪২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ৫ লাখ ৯৬ হাজার ৬৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাটা সু’র শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ২০ বারে ২৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা  প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫০৬ বারে ৪ লাখ ৪৮ হাজার ৯৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের ০.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস