লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০২ ১৬:০৭:০০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৫ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯১ লাখ ২৩ হাজার টাকার।

২৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে  রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং করপোরেশন, অলিম্পিক ইন্ডস্ট্রিজ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস