দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০২ ১৬:৫১:১২
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭ বারে ৫১ হাজার ৫৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ বারে ৩০ হাজার ১৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ বারে ১ হাজার ৪১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৭.০২ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ৬.১৭ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেলের ৫.৭৩ শতাংশ, সিটি জেনারেলের ৫.১৭ শতাংশ, আইসিবি এএমসিএল ৪.৪০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৪.০৪ শতাংশ এবং এমারেল্ড অয়েলের ৩.৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













