সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহ শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০৯ ১৫:১৫:৫২
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার পরিমাণে লেনদেনের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮ টির।
ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ৮৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০ পয়েন্টে।
সিএসইতে ১৪৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টির দর বেড়েছে, কমেছে ৪৬টির এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













