ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১২ ১৫:৫৫:৪২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির মোট ১৮ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আল-হাজ্ব টেক্সটাইলের ২ কোটি ১৭ লাখ ২৪ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ও বিডি ফাইন্যান্সের ১ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ৬১ লাখ ৬৭ হাজার ,স্কয়ার ফার্মার ৯৫ লাখ ৬৯ হাজার, এডিএন টেলিকমের ৯০ লাখ ৪৫ হাজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮৯ লাখ ৫০ হাজার, একমি ল্যাবরেটরিজের ৭৩ লাখ ৫৩ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ৩৫ হাজার, এবং সামিট পাওয়ার লিমিটেডের ৪৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস