লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৪ ১৫:৩৫:১৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার টাকার।
২৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, রংপুর ডেইরি এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













