ব্লক মার্কেটে লেনদেন ১৪১ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৪ ১৬:৩৪:২২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ১৪১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ৫০ লাখ, দ্বিতীয় স্থানে বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৬ কোটি ৭৫ লাখ ও তৃতীয় স্থানে ইসলামী ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ৭ কোটি ৩৬ লাখ ১১ হাজার, বিকন ফার্মার ৩ কোটি ৭২ লাখ ৯৬ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৯৮ লাখ ১৩ হাজার, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ৮৬ লাখ ৭ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ১৪ লাখ ৮০ হাজার, ফরচুনের ১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৪১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













