লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৫ ১৫:৩৮:০৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫০ কোটি ২৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকার।

৩০ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, সি পার্ল হোটেল, বিডিকম অনলাইন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং বেঙ্গল উইন্ডস্বর লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস