১ ঘণ্টায় লেনদেন ৮৬ কোটি টাকার
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১৬ ১১:১৫:১০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, দর কমেছে ৪৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৫৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, দর কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ ৬৪ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













