সাপ্তাহিক দর পতনের শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৮ ১২:০১:৫৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ লাখ ১৪ হাজার ৮০০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ০৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ লাখ ৭২ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৯৮ শতাংশ, এপেক্স ফুডসের ১১ শতাংশ, ইনটেকের ১০ দশমিক ৭৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৯ দশমিক ৮৫ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৯ দশমিক ২০ শতাংশ এবং ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯ দশমিক ২৯ শতাংশের শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস