লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৯ ১৫:২৭:২৮
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৯ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকার।
১৫ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রংপুর ডেইরি, ওরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













