ব্লক মার্কেটে লেনদেন ১৩৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৯ ১৬:২৪:৩৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির মোট ১৩৯ কোটি ৭৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৭ কোটি ৬০ লাখ, দ্বিতীয় স্থানে বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ২৫ লাখ এবং তৃতীয় স্থানে সি পার্ল হোটেলের ১০ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুনের ৮ কোটি ৭৮ লাখ ২৯ হাজার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৮০ লাখ ২০ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৫৭ লাখ ১০ হাজার, ব্যাংক এশিয়ার ৩ কোটি ২৯ লাখ ৬৬ হাজার, পাওয়ার গ্রিডের ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার, সোনালী পেপারের ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস