ব্লক মার্কেটে লেনদেন ১০৮ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২০ ১৫:৪৬:২২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানির মোট ১০৮ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো গ্রীন শুকুকের ৪০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার, দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৪০ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার এবং তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার ৫ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  সি পার্ল হোটেলের ৪ কোটি ৩৩ লাখ ৩০ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৬৪ লাখ ৯ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৫১ লাখ ১০ হাজার, ই- জেনারেশনের ৯২ লাখ ৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ৭২ লাখ ৯৮ হাজার, ম্যারিকোর ৬৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস