লেনদেনের শীর্ষে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২১ ১৫:৪১:৩৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩০ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার।

২০ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স , ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সোনালী পেপার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস