ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২১ ১৬:৪৪:৫৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির মোট ৩৬ কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ৭ কোটি ১ লাখ ২১ হাজার, দ্বিতীয় স্থানে থাকা ফরচুনের ৫ কোটি ৮৪ লাখ ৭১ হাজার এবং তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার ৪ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৩ কোটি ১৮ লাখ ৯৮ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৬ লাখ ৮১ হাজার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৯ লাখ ৪৮ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৭ লাখ ৬২ হাজার, ফার ইস্ট নিটিংয়ের ৮৯ লাখ ৪৪ হাজার, লাফার্জ হোলসিমের ৮৯ লাখ ৩৬ হাজার, এবং ই-জেনারেশন কনসালটান্টস লিমিটেডের ৮১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













