ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২২ ১৫:৫৭:৫২
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির মোট ৫৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ২০ কোটি ৭০ লাখ ৪৭ হাজার, দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ও তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার ৩ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক এশিয়ার ৩ কোটি ৮০ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার, আল-হাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার, ম্যারিকোর ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার, ইন্ট্রাকোর ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার, এবং ফরচুনের ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













