১ ঘণ্টায় লেনদেন ৭৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১১:০৭:৫৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬ টির, দর কমেছে ৫৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৮৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













