লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাইজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১৩:৫৯:৫৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২০ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকার।
১৮ কোটি ২২ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিকস,আল-হাজ্ব টেক্সটাইল ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













