লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাইজিং

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-২৯ ১৪:৪৩:১৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাইজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৬ কোটি ৮১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার টাকার।

২১ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – জেমিনি সি ফুড, জেনেক্স ইনফোসিস, আরডি ফুড, সি পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস