ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৪-২৬ ১৯:৫৭:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাস্টি প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় (ইপিএস) ছিল ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি সম্পদ (এনএভি) বাজার মূল্য অনুযায়ী হয়েছে ১০ টাকা ৩৫ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ