এস আলম কোল্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১৮:২৪:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৗশল খাতের কোম্পানি এস আলম কোল্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকের ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৬২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬৭ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ