ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০২ ১৪:৫২:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ২৩ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১২ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৩৪ পয়সা আয় ছিলো।
৩১ মার্চ,২০২৩ শেষে প্রতিষ্ঠানটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১১ টাকা ৮০ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














