তিন প্রান্তিক প্রকাশ করবে এনভয় টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০৩ ১২:০০:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
একই সভায় ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














