আল-মদিনা ফার্মার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য চুক্তি সই
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-০৮ ১৬:৪৩:৫৭
ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (Electronic Subscription System) এর মাধ্যমে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) ডিএসই টাওয়ার, নিকুঞ্জে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ডিএসই, সিএসই, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্যুয়ার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সাবস্ক্রিপশন ৭ মে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














