বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০৯ ১৩:৩৫:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানী বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানীগুলো হলো-পূবালী ব্যাংক, শাশা ডেনিম, রিং শাইন, সিটি ব্যাংক, প্রগতি ইন্সুরেন্স ও আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  আগামী ১৪ মে, রোববার কোম্পানি ৬টির রেকর্ড ডেট। এর আগের ১০ ও ১১ মে স্পট মার্কেটে হবে এ কোম্পানি ৬টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৪ মে, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৬টি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস