রানারের ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-১১ ০৮:৩৩:০১
ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশল খাতের শীর্ষ প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণে ২ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করবে রানার অটোমেবাইলস। বাংলাদেশী টাকায় এর পরিমাণ প্রায় ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৭৫তম সভায় এই বন্ডে টাকা তুলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ডে টাকা সংগ্রহ করে দিচ্ছে শীর্ষ মার্চেন্ট ব্যাংক গ্রীন ডেল্টা ক্যাপিটাল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রানার অটো ইন্টারন্যাশনালি সার্টিফায়েড সাস্টেনেবিলিটি বন্ড নামের এই বন্ডটিকে সাস্টেনেবল বন্ড হিসেবে সার্টিফাই করেছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডি’স। এটি হবে আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রত্যায়িত দেশের প্রথম সাস্টেনেবল বন্ড। আর বন্ডটির গ্যারান্টারের দায়িত্ব পালন করবে গ্যারান্টকো।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, আন-সিকিউরড, ট্রান্সফারেবল, রিডিমেবল, গ্যারান্টিড, সার্টিফাইড সাস্টেইনেবিলিটি বন্ড। আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। আর এর সুদের হার হবে ৮.৫০ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে।
বন্ডের মাধ্যমে টাকা তুলে রানার অটোমবাইলস এলপিজি, সিএনজি এবং বিদ্যুৎ চালিত থ্রি-হুইলারের ব্যবসায় বিনিয়োগ করবে। একই সাথে কিছু টাকা সোলার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগ করবে। এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ থ্রি-হুইলার উৎপাদন কারখানার চাহিদা পূরণে কাজে লাগানো হবে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি বরাদ্দ করা হবে।
বন্ডটির লিড অ্যারেঞ্জার এবং উপদেষ্টার দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














