রপ্তানির কারণে আয় বেড়েছে বিএটিবিসির
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-১১ ১০:০৫:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২১-মার্চ,৩১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানির আয় গত বছরের তুলনায় অনেক বেড়েছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে রপ্তানি বাড়ার ফলে তাদের আয় বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৭৩ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭৪ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে এনএভি ছিলো ৬০ টাকা ৮৬ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














