ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১৪ ১৬:০০:৫৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানির মোট ৪২ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ১৩ কোটি ৫৬ লাখ ১৪ হাজার, দ্বিতীয় স্থানে বিডি ফাইন্যান্সের ৫ কোটি ২৯ লাখ ২০ হাজার ও তৃতীয় স্থানে ই-জেনারেশনের ৪ কোটি ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে -কেডিএস এক্সেসরিজের ২ কোটি ২২ লাখ ১০ হাজার,  স্কয়ার ফার্মার ১ কোটি ৫৫ লাখ ১৪ হাজার, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ১ লাখ ৩১ লাখ ৯৫ হাজার,ব্যাংক এশিয়ার ১ কোটি ১ লাখ, মেট্রো স্পিনিংয়ের ৯৭ লাখ ৮০ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯৬ লাখ ৭ হাজার এবং আমরা নেটওয়ার্কসের ৭৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস