লেনদেনের শীর্ষে জেমিনি সী ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১৫ ১৫:৪৭:৩৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৯ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ ২ হাজার টাকার।

২৪ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিভিও পেট্রোকেমিক্যাল, রূপালী লাইফ  ইন্স্যুরেন্স , জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং , আমরা নেটওয়ার্কস ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস