সোনার বাংলা ক্যাপিটালের এমডি ও সিইও হলেন ইমাম হোসাইন
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-১৫ ১৯:২২:৫৬
দেশের অন্যতম বিমা কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ইমাম হোসাইন।
সোমবার (১৫ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে এই পদের জন্য অনুমোদন দিয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০১ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ শুরু করেন। এক সময়ে তিনি এই বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেন।
এর পর তিনি ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটালের মহা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














