২০০ কোটি টাকার বন্ড ছাড়বে লংকাবাংলা ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১৫ ২১:২৭:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ৪র্থ জিরো-কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যু করে কোম্পানিটি ২০০ কোটি টাকা সংগ্রহ করবে।
সোমবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, বন্ড ইস্যুর মাধ্যমে তারল্য প্রবাহ বাড়িয়ে কোম্পানির চলমান অর্থায়ন চাহিদা পূরণ করা হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














