৫ কোম্পানির লেনদেন বৃহস্পতিবার বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১৭ ১২:৫৯:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- ইউনাটেড কমার্শিয়াল ব্যাংক,তাকাফুল, অগ্নি সিস্টেমস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি এবং বাটা সু কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ৫টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৫টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৫টি। রোববার কোম্পানি ৫টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস