নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড পেয়েছে বিবিএস ক্যাবলস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১৮ ১২:৪৪:৫৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি বিআরইবির প্রকিউরমেন্ট বিভাগের অধীনে ওয়ার অ্যান্ড বেয়ার কন্টডাক্টর সরবরাহের জন্য চুক্তি করেছে। বিআরইবির সাথে কোম্পানিটির মোট ৫১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬৯৯ টাকার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বিবিএস কেবলসের আগামী ২৮ দিনের মধ্যে চুক্তি কারযকর হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস