জমি বিক্রি করবে ইফাদ অটোস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২১ ১১:০১:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস  লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০(নব্বই) ডিসিমেল পরিমাপের বিডিটি বিবেচনায় একটি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। জমিটি মৌজা: হিমারদীঘি, থানা: টঙ্গী, জেলা: গাজীপুরে অবস্থিত।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০(নব্বই) ডিসিমেল এই জমির দাম নির্ধারণ করেছে ১৬ কোটি ৫০ লাখ টাকা ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস