সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে ইন্ট্রাকোর চুক্তি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-২২ ১৪:০৬:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের সাথে সুন্দরবন গ্যাস কোম্পানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২১ মে কোম্পানি দুইটির মধ্যে সিএনসি গ্যাস সরবরাহের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি ভোলা থেকে ঢাকায় গ্যাস সরবরাহ করবে। প্রথম ধাপে সুন্দরবন গ্যাস কোম্পানি ৫ এমএমসিএফ গ্যাস বন্টন করবে। এ পর্যায়ে ৩ থেকে ৪ মাসের মধ্যে গ্যাস দেওয়া হবে।
আর দ্বিতীয় ধাপে ১২ মাসে গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যামান চাহিদা অনুযায়ী ২০ এএমসিএফডি গ্যাস দেওয়া হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














