লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২২ ১৫:৩১:১০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫২ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬ লাখ ২৪ হাজার টাকার।

২৩ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিসক, জেমিনি সি ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস