দর পতনের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২২ ১৫:৪৯:৪৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১ বারে ৮৯ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৯ বারে ১ লাখ ৫৬ হাজার ২০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯৭ বারে ৬ লাখ ৭৪ হাজার ২৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.৪২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৭২ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৪৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের৪.৪৫ শতাংশ এবং ইন্ট্রাকোর ৪.৪২ শতাংশ শেয়ারদর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













