ই-জেনারেশনের সাথে বিআইএসডিএপের চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২৩ ১৩:১৬:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের ই-জেনারেশন লিমিটেডের সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিআইএসডিপি) একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী ই-জেনারেশন বাংলাদেশ ইন্স্যুরেন্স অর্থরিটির জন্য “ডাটা সেন্টার প্রজেক্ট” স্থাপন করবে। এতে ১৫০ মিলিয়ন টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে প্রতিনিধিত্ব করছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অর্থরিটি (আইডিআরএ)।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস