৬ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৫-২৪ ১৪:৩৪:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ৬টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৬টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৬টি। রোববার কোম্পানি ৬টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস