আয় বেড়েছে বিএসসির
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-২৪ ২৩:০৪:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের(বিএসসি) লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানিটির আয় গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩১ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জুলাই,২২-মার্চ’২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৫৯ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














