লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২৫ ১৫:৩২:৫০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকার।
৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, ইন্ট্রাকো, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













